• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপু’ষ্টি’মুক্ত ঘোষণা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ২টি ও কুলিয়া ইউনিয়নের ২টি মোট ৪টি গ্রামকে অপুষ্টিমুক্ত গ্রাম ঘোষনা করা হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে ও সুশীলনের আয়োজনে খেজুরবাড়িয়া ও ছোটশান্তা গ্রামকে অপুষ্টিমুক্ত গ্রাম ঘোষণা করেন ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

 

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, খেজুরবাড়িয়া গ্রামের ভিডিসির সাধারন সম্পাদক আনিসুল ইসলাম সনি, সদস্য শুভজিৎ মন্ডলসহ শিক্ষক, সাংবাদিক ও শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

 

একই সময়ে কুলিয়া ইউনিয়নের নূনেখোলা ও শ্যামনগর গ্রামকে অপুষ্টিমুক্ত ঘোষনা করা হয়।

 

বুধবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় টিকেট প্রাইমারি স্কুল মাঠে এক অনুষ্ঠানে উক্ত গ্রাম ২টিকে অপুষ্টিমুক্ত গ্রাম ঘোষণা করেন ১ নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল।

 

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এএইচআই আসাদুল হক, সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের মনিটরিং স্পেশালিস্ট শরিফুজ্জামান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিএম তারেক মনোয়ার, কুলিয়া পিএফ এর সিডিও আকরাম হোসেন,এসসিপিএফ ফ্যাসিলিটেটর জয় প্রকাশসহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের ফ্যাসিলিটেটরগন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com