• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মাগুরা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তালা উপজেলা মাগুরা ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ডে এক পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ) বিকাল ৫ টায় মাদরা হাইস্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ।

 

তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও মানুষের কল্যাণে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই জামায়াতের প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি জনগণের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। গরীব-দুঃখী, কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার কাজ।”

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, মাগুরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম শাখা মাদরা ওয়ার্ড সভাপতি বাবু পরিতোষ মন্ডল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জামায়াত সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাস করে। আমরা সবাই মিলে তালা-কলারোয়ায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই।”

 

সভা পরিচালনা করেন মাগুরাডাঙ্গা ওয়ার্ড সভাপতি মাওলানা সাইফুল্লাহ খান।

 

অনুষ্ঠানে ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, তরুণ ভোটার এবং সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে পথসভাকে সফল করে তোলে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় অমুসলিমদের মাঝে ছাগল বিতরন করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com