• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৯৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

দেবহাটায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট সালাহউদ্দীন আহম্মেদের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, আনসার ভিডিপির প্রতিনিধি রায়হান বাবু, মাদ্রাসার প্রতিনিধি মুফতি আবু নাঈম, ব্রাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর প্রোগ্রাম অফিসার তারিক আল আজিজ প্রমুখ।

 

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ৯ মাস বয়স থেকে ১৫ বছর বযসী সকল শিশুদেরকে বিনামূল্যে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচীর উদ্বোধন হবে। এই ক্যাম্পেইনে উক্ত বয়সের সকলকে টিকাদানে উদ্বুদ্ধ করতে হবে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। অথচ বাইরে এই টিকার দাম ২হাজার ৫শত টাকা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই টিকাদানে উদ্বুদ্ধ করার জন্য সকল দপ্তরকে তাদের স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। অভিভাবকরা যাাতে কোন গুজবে কান না দেয় এবং তাদের বাচ্চাদের টিকা দেই সে বিষয়টি সবার সচেতনতার সাথে কাজ করতে হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com