• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

না.গঞ্জ সদরের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে “ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন / ৩১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হলো “ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড-২০২৫।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এই অলিম্পিয়াডে প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১০০জন করে মোট ১০ হাজার শিক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে ও একই সময়ে অংশগ্রহণ করে। বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বাস্তব জীবনে এর প্রয়োগ সম্পর্কে ধারণা দিতে আয়োজন করা হয়।

 

 

প্রাথমিক পরীক্ষার পর, প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৫ জন করে মোট ৫০০ জন শিক্ষার্থীকে বাছাই করে বিজয়ী ঘোষণা করা হয়। এই ৫০০ জনের মধ্য থেকে পরবর্তী ধাপে প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম স্থান অধিকারী ১জন করে মোট ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে আগামী মাসের প্রথমার্ধে উপজেলা পর্যায়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

 

 

আজকের দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে নিজেদের ভাবনা ও উদ্যোগ তুলে ধরে। অলিম্পিয়াড চলাকালীন সময়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এবং কমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

 

 

তিনি শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে ভাবতে ও কাজ করতে উদ্বুদ্ধ করেন এবং Waste Management বিষয়ক একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করেন। এ সময় তিনি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের উন্নয়ন ও জলাবদ্ধতা রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা জনাব মোঃ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি), সিদ্দিরগঞ্জ জনাব দেবজানি কর, সদর উপজেলা প্রকৌশলী ও অলিম্পিয়াড আয়োজক উপ-কমিটির সভাপতি জনাব ইয়াসির আরাফাত, এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব পবিত্র কুমার মণ্ডল। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার পরবর্তীতে ফতুল্লা এলাকার পূজার প্রতিমা বিসর্জন ঘাট এবং দুটি মন্দিরের প্রস্তুতি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা ও সুরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com