• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

জনগণ প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করার অপেক্ষায় : আলী আসগার লবি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলার উত্তর ডুমুরিয়ার ৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) শাহপুর বাজার বটমূলে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিসিবি’র সাবেক সভাপতি আলী আজগার লবি।

 

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৭ বছরে দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। একতরফা নির্বাচন ও দিনে-রাতে ব্যালট বাক্স ভরে ফলাফল ঘোষণা করেছিলো। এ সময়ে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বা শক্তি-সামর্থ্য মাপার কোনো সুযোগ ছিলো না। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ঘোষণা করেন, যা ছিলো সময় উপযোগী। কিন্তু কিছু দল আওয়ামী পথ অনুসরণ করে দেশের গণতান্ত্রিক পন্থায় সরাসরি ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে বাঁধা প্রদানের ব্যর্থ চেষ্টা করছে।

 

আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন, অবশ্যই সুবিধা বঞ্চিত এই অঞ্চলের উন্নয়নে নিজেকে উজাড় করে দিবো।

 

রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জী’র সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদুজ্জামান বাবু’র পরিচালনায় জনসভা অনুষ্ঠিত হয়।

 

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা নগর মহিলা দলের আহবায়ক ও সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা।

 

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি রেহেনা ইসলাম, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, মোল্লা মাহবুবুর রহমান, শেখ হাফিজুর রহমান, মশিউর রহমান লিটন, ফরহাদ হোসেন, মোল্লা আইয়ুব হোসেন, শেখ শাহিনুর রহমান শাহীন, গাজী আব্দুল হালিম, মতিউর রহমান বাচ্চু, মমিনুর রহমান নয়ন, আমিনুল ইসলাম হালদার, হুমায়ুন কবির স্বপন, আলমগীর আলম শাহীন, মো: দেলোয়ার হোসেন, খোকন তালুকদার প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com