• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

এনামুল-নাঈম নতুন করে টি-টোয়েন্টিতে

প্রতিনিধি: / ৩৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: দুজন যদিও দেশের ক্রিকেটের দুই প্রজন্মের প্রতিনিধি, তবু একটা জায়গায় দুজনকে রাখা যায় একই বিন্দুতে। সেটি আশাহত হওয়ার গল্প। দুজনই প্রতিভাবান, দুজনকে নিয়েই ছিল অনেক আশা। দুজনের কেউ সেভাবে পারেননি সম্ভাবনার প্রতিদান দিতে। এবার নতুন পথের শুরুতেও একই প্রান্তে আছেন এনামুল হক ও মোহাম্মদ নাঈম শেখ। দুজনের দিকেই আশাভরে তাকিয়ে নির্বাচকরা ও জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে যে ৬টি পরিবর্তন আনা হয়েছে আগের সিরিজ থেকে, সেখানে টপ অর্ডারে বদল এই দুটি। দলে ফেরানো হয়েছে এনামুল ও নাঈমকে। দলে আসা-যাওয়ার পালার সঙ্গে অভ্যস্ত দুজনই, কিংবা বলা যায় তাদের আশা-যাওয়া অনেকবারই দেখেছে বাংলাদেশের ক্রিকেট। থিতু হতে পারেননি কেউই। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করেছিলেন এনামুল। এরপর দেশের হয়ে আরও ১৮ টি-টোয়েন্টি খেলে কোনো ফিফটি করতে পারেননি। ২০২২ সালে টি-টোয়েন্টি দলে ফেরেন তিনি দীর্ঘ সাড়ে ৬ বছর পর। ফিরে ৭ ইনিংস খেলে একটিতেও ৩০ ছুঁতে পারেননি। তাতেই আবার জায়গা হারিয়েছিলেন। এই সংস্করণে নাঈমের সাফল্য তুলনায় একটু বেশি। দলে আসা-যাওয়ার পর্বও বেশি তার। ২০১৯ সালে ক্যারিয়ারের প্রথম সিরিজে ভারতে যে সম্ভাবনার ছাপ তিনি রেখেছিলেন, পরে নানা সময় কেবল কিছু ঝলক দেখিয়েছেন, তা পূর্ণতার পথে এগোতে পারেননি। তার ৩৫ ম্যাচের ক্যারিয়ারে ফিফটি ৪টি। সবশেষ ১০ টি-টোয়েন্টিতে ফিফটি করতে পারেননি। দেশের হয়ে এই সংস্করণে সবশেষ তাকে দেখা গেছে ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। গোটা সিরিজ তাকে সুযোগ দেওয়া হয়। কিন্তু তার রান ছিল ২, ১৩ ও ৬। সেই এনামুল ও নাঈমকে এবার কেন ফেরানো হলো শ্রীলঙ্কা সিরিজে, সেই ব্যাখ্যা শোনালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। “বিপিএলে দুজনই ভালো পারফর্ম করেছে। ওদেরকে দেখে মনে হয়েছে, ভালো টাচে আছে। দুজনেরই অভিজ্ঞতা আছে এই ফরম্যাটে। নাঈম তো ভালো ইনিংস খেলেছে বেশ কিছু। টিম ম্যানেজমেন্টেরও ওদেরকে দেখে ভালো মনে হয়েছে। আশা করি, এবার ওরা ভালো করবে।” বিপিএলে নাঈমের দল দুর্দান্ত ঢাকা সবার তলানিতে থাকলেও এখনও পর্যন্ত রান সংগ্রহে সবার ওপরে তিনিই। ৯ ইনিংসে ২৬৬ রান করেছেন ১২৭.২৭ স্ট্রাইক রেটে। তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের (১১১.৩০) চেয়ে যা ঢের ভালো। ৮ ইনিংসে ২৩৩ রান করে আপাতত পঞ্চম স্থানে আছেন এনামুল। স্ট্রাইক রেট অবশ্য ১১৭.৬৭। তার ক্যারিয়ার স্ট্রাইক রেটও এরকম ¤্রয়িমান (১১৮.১২)। তবে চলতি আসরে বেশ ধারাবাহিক তিনি। টুর্নামেন্টে ৩টি ফিফটি করা একমাত্র ব্যাটসম্যান তিনিই। নাঈমের বয়স এখনও কেবল ২৪, অনেক সময় তার সামনে পড়ে আছে। এমনকি ৩১ বছর বয়সী এনামুলের সামনেও আরও অনেক দিন খেলার সুযোগ আছে, যদি পারফর্ম করেন। বারবার হতাশা করার পরও তাদের দিকে আবার আশা নিয়ে তাকিয়ে প্রধান নির্বাচক। “পারফর্ম যখন করেছে, সুযোগটা তো দিতে হবে। আগে পারফর্ম করেনি, এবার করতে পারে। রনি তালুকদার (বাদ পড়া ওপেনার) খুব একটা ভালো করছিল না। সামনে বিশ্বকাপ, অপশনগুলো দেখার ব্যাপার আছে।” শ্রীলঙ্কা সিরিজের দলে আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন তাইজুল ইসলামের ফেরা। সীমিত ওভারের দুই সংস্করণেই ফিরেছেন এই বাঁহাতি স্পিনার। তাকে জায়গা দিতে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন তরুণ রাকিবুল হাসান, টি-টোয়েন্টি দল থেকে তানভির ইসলাম। দুজনই বাদ পড়েছেন নিউ জিল্যান্ড সফরে কোনো ম্যাচ না খেলেই। চলতি বিপিএল খুব দারুণ কিছু করেননি তাইজুল। ফরচুন বরিশালের হয়ে ৪ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৫ উইকেট নিয়েছেন। রান দিয়েছেন অবশ্য ওভারপ্রতি মাত্র ৫.৮৪। টেস্ট দলের মূল স্পিনারকে সীমিত ওভারে ফেরানোর পেছনে কন্ডিশনের কথা বললেন প্রধান নির্বাচক। “নিউ জিল্যান্ডে রাকিবুল ও তানভির ছিল ওখানকার কন্ডিশনের বিবেচনায়। একটু জোরের ওপর বল করে ওরা। দেশের মাটিতে তাইজুল ভালো করবে বলে আমরা মনে করছি, টিম ম্যানেজমেন্টও তাকে চায়। এবারের বিপিএলে খুব ভালো জায়গায় বল করেছে তাইজুল, কন্ট্রোল ভালো ছিল।” শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৪ মার্চ, ওয়ানডে সিরিজ শুরু ১৩ মার্চ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com