• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

জাতি বিনির্মাণে শিক্ষকদের অবদান সর্ব সর্ববৃহৎ : দেবহাটা ইউএনও

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেছেন, জাতি বির্নিমানে শিক্ষকদের অবদান সর্ববৃহৎ। একজন আদর্শ শিক্ষকের দ্বারাই একটি আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে পারে। তাই পিতামাতার পরই শিক্ষকদের সম্মান সবাইকে বজায় রাখতে হবে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলার সকল কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বিশ্ব শিক্ষক দিবসের বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও মিলন সাহা আরো বলেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা কোন না কোন শিক্ষকের ছাত্র।

 

দেশকে আরো উন্নত করতে হলে যেমন শিক্ষকদেরকে সুপরামর্শক, সুচিন্তক ও সুপরামর্শক হতে হবে তেমনি শিক্ষকদের ন্যায্য দাবি দাবা পূরণে সরকারকে এগিয়ে আসতে হবে।

 

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের মোঃ আবু তালেব, কোমরপুর দাখিল মাদ্রাসার মাওলানা অলিউল ইসলাম ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত মাদ্রাসার শিক্ষক তবিবুর রহমান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com