• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটার ২টি ইউনিয়নে বিএনপির কাউন্সিল সম্পন্ন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

উৎসবমুখর আমেজে দেবহাটা উপজেলার কুলিয়া ও সখিপুর ইউনিয়নে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বেছে নিতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ওয়ার্ড কাউন্সিলররা দুপুর ৩টা থেকে বিরামহীনভাবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কুলিয়া ইউনিয়নে বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও সখিপুর ফাজিল মাদ্রাসায় সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

প্রার্থীদের প্রচারণা ছিল দৃষ্টি নন্দন চোখে পড়ার মতন। যা নির্বাচনের মাধ্যমে অনুকূল পরিবেশ ফিরে পেয়েছে।

 

এছাড়া সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ ও আনন্দমুখর। নির্বাচনে কুলিয়া ইউনিয়নে সভাপতি হিসেবে হামীদুল হক শামীম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া সখিপুর ইউনিয়নে সভাপতি হিসেবে সাবেক ছাত্রনেতা এবাদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

 

এসময় ফলাফল ঘোষনা অনুষ্ঠানে ও নির্বাচনের সার্বিক দিক মনিটরিং করেন প্রধান অতিথি বিএনপির জেলা শাখার আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা শাখার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও দেবহাটা উপজেলা শাখার সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা শাখার সদস্য ও দেবহাটার সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করেন।

 

কেন্দ্রের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুম বিল্লাহ শাহিন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com