• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

তালায় সোনা চো’রাচা’লানের ভাগাভাগির দ্ব’ন্দে হ’ত্যা’র চেষ্টা, আ’ট’ক ৩

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার তালায় সোনা ও হুন্ডি ব্যবসার টাকা ভাগাভাগির দ্বন্দে অমল রায় ওরফে ছোট খোকন কে হত্যার চেষ্টা করা হয়েছে। সে উথালী গ্রামের মৃত্যু অমল কৃষ্ণ রায়ের ছেলে। এই ঘটনায় এলাকাবাসি ৩ জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন বলে জানা গেছে।

 

আটক ৩ জন হলো কালিগঞ্জ উপজেলার সোনাটিকাটি গ্রামের মৃত্যু আঃ রউফ সরদারের ছেলে সাকিবুল হাসান (২০), কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত্যু মুনছুর আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৩) ও একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে আমির হোসেন (৩৫) ।

 

রবিবার (১২ অক্টোবর) ভোর ৫ টায় উথালী গ্রামের ডাক্তার বাড়ির মোড়ে এই ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আহত খোকনের ছেলে পান্না বাদি হয়ে আটক ৩ জন সহ ৬ জন কে আসামী করে তালা থানায় মামলা দায়ের করেছেন। আহত ছোট খোকনকে তালা হাসপাতালে ভর্তী করা হলেও উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

সরেজমিন পরিদর্শনে গেলে প্রত্যক্ষ দর্শী সহ এলাকাবাসি জানান, ছোট খোকন একজন দীর্ঘদিনের সোনা চোরাচালানীর সাথে জড়িত। ভোরে ফজরের নামাজের পরে চিৎকার চেচামেচির শব্দ শুনে ডাক্তার মোড়ের দিকে এগিয়ে গিয়ে দেখি ছোট খোকন কে ৩ জন লোক মারপিট করছে। আমরা তাদের ধরতে গেলে তারা মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসম ১ জনকে আমরা ধরে ফেলি এবং খোনক কে উদ্ধার করে তালা হাসপাতালে পাঠাই। এর ঘন্টা দেড়েক পরে খবর পেয়ে তাকে ছাড়ানোর জন্য ১ টি মটর সাইকেলে আরও ৩ জন লোক আসে। তাদের ধাওয়া করলে ১ জন মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। অন্য ২ জন কে আমরা আটকিয়ে রেখে পুলিশে খবর দিলে তালা থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

 

স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রায় ওরফে (ছোট খোকন) প্রায় ২৫/৩০ বছর ধরে সোনা চোরাচালানের ব্যবসার সাথে জড়িত। এদের দেশব্যাপী একটি বিশাল চক্র আছে। প্রায় প্রতিদিন তার বাড়িতে ভারতীয় বর্ডার এলাকার নতুন নতুন লোক আসা যাওয়া করে। তার ছেলে ও নাতনিও এই কারবারের সাথে জড়িত।

 

মামলার বাদি পান্না বলেন, যে লোকেরা আমার বাবাকে মারতে এসেছিলো তাদের বাবা চেনে না। কি কারণে মারতে এসেছিলো তাও জানিনা। কয়েকজন লোক একজন অপরিচিত লোক কে কেন মারতে আসলো এমন প্রশ্নের কোনো যৌক্তির ব্যাখ্যা দিতে পারেননি তিনি। তবে সোনা চোরা চালানের কথা অস্বীকার পুরোপুরি অস্বীকার করেন তিনি।

 

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মারপিটের মামলায় ৩ জন আটক আটক করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com