• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দাবী আদায়ে মহম্মদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও সমাবেশ

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৩০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীরা।

 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যানার-প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

 

উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে কাজী সালিমা হক মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর মহম্মদপুর উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস আলী।

 

ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বড়রিয়া এ ডাব্লিউ ফাজিল মাদরাসার অধ্যক্ষ শরিফ আক্তারুজ্জামান, মহম্মদপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুর রহমান ও বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান প্রমূখ।

 

এ সময় বক্তারা আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতী চলবে বলেও জানান। তবে সকল শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠানে অবস্থান করার জন্য বলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com