• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল পানি ও ব’র্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কমিউনিটি সংলাপ

সাতক্ষীরা প্রতিনিধি / ১৯১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরায় স্থানীয় সরকার পর্যায়ে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে গোফরইমপ্যাক্ট প্রকল্পের উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এবং গোফরইমপ্যাক্ট কর্মসূচিটি সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় বাস্তবায়িত সংলাপে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী।

 

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পৌরবাসী।

 

সংলাপে বক্তারা বলেন, গোফরইমপ্যাক্ট প্রকল্পের মাধ্যমে পৌরসভা পর্যায়ে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই প্রকল্পের কার্যক্রম নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে।সংলাপে সঞ্চালনা করেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা ও WOMO নাসরিন সুলতানা মৌ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com