• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শহীদ আবীর সাধারণ পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের সকল স্থাপনা প্রতিষ্ঠিত করতে হবে- অধ্যক্ষ মতিউর রহমান 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

১৬ অক্টোবর শহীদ বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেন’র শাহাদাৎ বার্ষিকী। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে মাগুরার মহম্মদপুরবাসীর জন্য গভীর শোক ও গৌরবময় দিন।

 

দেশমাতৃকার প্রেমে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন এক টগবগে তরুণ। মাত্র ১৬ বছর বয়সে ১৯৭১ সালের ১৬ অক্টোবর মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের জয়রামপুরে সম্মুখ যুদ্ধে পাকিস্তানী সেনাদের গুলিতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেন। শহীদের স্মৃতি স্মরণে জয়রামপুর যুদ্ধ ক্ষেত্রে জয়রামপুর সপ্তগ্রাম সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে তৈরি করা হয়েছে “মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ”।

 

বীর মুক্তিযোদ্ধার স্মৃতি স্বরুপ ১৯৮৮ সালে উপজেলা সদরে শহীদ আবীর সাধারণ পাঠাগার নামে একটি পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। যা এখন সময়ের বর্ষ পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে। হারিয়ে গেছে বীর প্রতিক গোলাম এয়াকুব আলী মার্কেট। নাম পলক নেই শহীদ বীর মুক্তিযোদ্ধা আহম্মদ-মহম্মদ সড়কের। এসব স্থাপনা প্রতিষ্ঠিত করতে হবে।পাশাপাশি মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কের নামকরণ করতে হবে। কতৃপক্ষের কাছে এটা মুক্তিযোদ্ধাদের জোর দাবী।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ ঘটিকায় মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেন’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব দাবী জানান উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান।

 

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব। এ সময় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল ও শহীদ বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেন’র সহোদর বীর মুক্তিযোদ্ধা মো. তিলাম হোসেন প্রমূখ।

 

আলোচনা সভা শেষে সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তোবারক বিতরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com