• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

নোবেল মনোনীত সুদীপ্ত দেবনাথকে সংবর্ধনা দিল ইউনিয়ন যুব জামায়াত

সাতক্ষীরা প্রতিনিধি / ১৬২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের তরুণ সমাজকর্মী ও ‘শিশু নোবেল’ হিসেবে খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত সুদীপ্ত দেবনাথকে সংবর্ধনা দিয়েছে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াত শাখা।

 

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় নবী সানার মার্কেটে অবস্থিত ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াত অফিসে এই সংবর্ধনা প্রদান করা হয়।

 

ধুলিহর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুর করিম’র সভাপতিত্ব ও ধুলিহর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু তাহের বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম।

 

বিশেষ অতিথি উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, উপজেলা ইউনিট সদস্য ধুলিহর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম বুলু, ধুলিহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: রবিউল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহিনুর রহমান’সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সুদীপ্ত দেবনাথ ব্রহ্মরাজপুর সাহাপাড়া এলাকার স্কুল শিক্ষক যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। তার নানা উদ্যোগে স্থানীয় শিশু ও যুবসমাজকে শিক্ষিত ও সমাজসেবায় সম্পৃক্ত করার প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

 

ইউনিয়ন যুব জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সুদীপ্তের মতো প্রতিভাবান ও সমাজসেবায় নিবেদিত যুবসমাজকে প্রেরণা দেওয়া দেশের জন্য গর্বের বিষয়। তারা তার ভবিষ্যৎ কর্মযাত্রার জন্য শুভকামনা জানিয়ে বলেন, তার অর্জন স্থানীয় যুবকদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সুদীপ্তের প্রতি সম্মান প্রকাশের পাশাপাশি তার অর্জনকে উৎসাহিত করার মাধ্যমে সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com