• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হাসানপুর ইউনিয়ন বিএনপি নেতা কাকরের বি’রু’দ্ধে অ’প’ক’র্মের পাহাড়: র’ক্ষা পেতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

যশোরের কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান কাকর-এর বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে একের পর এক অপকর্ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন হাসানপুর ইউনিয়ন বিএনপি সদস্য মো. মঞ্জুর আলম পলাশ।

 

রোববার দুপুরে কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মঞ্জুর আলম লিখিত বক্তব্যে জানান, কাকর নিজের অপকর্ম আড়াল করতে তার বৃদ্ধ মা ও ভাইবোনদের ব্যবহার করছেন। বিশেষ করে ১০ অক্টোবর কাকর তার মা ও বোনদের ম্যানেজ করে বাগান থেকে ১৫টি মেহগনি গাছ কেটে নিয়ে যান, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা।

 

তিনি অভিযোগ করেন, কাকর দীর্ঘদিন ধরে দলীয় প্রত্যয়ন বাণিজ্য, ইউনিয়ন পরিষদের কার্ড বাণিজ্য এবং সলিশী বাণিজ্যসহ নানা অবৈধ অর্থ লেনদেনে জড়িত। দলীয় পদ ও প্রভাব ব্যবহার করে তিনি এলাকায় একধরনের আতঙ্ক তৈরি করেছেন, যা সাধারণ মানুষ ও দলের কর্মীদের জন্য হুমকি স্বরূপ।

 

মঞ্জুর আলম আরও বলেন, সম্প্রতি কাকর হাসানপুর বাজারের এক চায়ের দোকানদার গোলামকে মারপিট করেছেন, যা তার সহিংস প্রকৃতির প্রমাণ। তিনি স্পষ্ট করে জানালেন, “তার হাত থেকে আমি ও আমার পরিবার নিরাপদ নই।”

 

তিনি কাকরের বিরুদ্ধে তদন্ত ও দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সভাপতি-সম্পাদকদের কাছে লিখিত আবেদন করেছেন।

 

স্থানীয়রা মনে করেন, কাকরের এই কর্মকাণ্ড দল ও সমাজের জন্য হুমকি। তার এমন অব্যবস্থাপনা ও অপকর্মের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত ও সাংগঠনিক শাস্তির মাধ্যমে তাকে প্রতিহত করা না হলে দলীয় শৃঙ্খলা ও স্থানীয় শান্তি বিপন্ন হতে পারে।

 

এই পরিস্থিতি বিএনপির স্থানীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নেতাদের এই ধরনের অব্যবস্থাপনা দলের সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং নির্বাচনী প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com