• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

কলারোয়ায় ৫ দিনের শিশু কন্যাকে খালে ফেলে হ’ত্যা, মা গ্রে’প্তা’র

সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় ৫ দিনের এক নবজাতক কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, নিহত নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছেদুই মেয়ের পর আবারও কন্যাশিশুর জন্ম হওয়ায় ক্ষোভের বশে মা নিজেই শিশুটিকে খালে ফেলে হত্যা করেছেন।

 

গ্রেপ্তারকৃত শারমিন খাতুন (৩২) কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।

 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে শিশুটির পিতা ইব্রাহিম খলিল থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করতে চান। তিনি বলেন, বিকেলে স্ত্রী শারমিন শিশুটিকে নিয়ে ঘুমাচ্ছিলেন, পরে আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।

 

পুলিশ ইব্রাহিমের বক্তব্য সন্দেহজনক মনে করে তদন্ত শুরু করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শারমিন খাতুন স্বীকার করেন, তাদের ৫ বছর ও দেড় বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে। আবার কন্যাসন্তান জন্ম নেওয়ায় তিনি ক্ষোভে শিশুটিকে বাড়ির পাশের খালে ফেলে দেন।

 

শারমিনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থল থেকে কচুরিপনার ভেতর শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নবজাতকের দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত শারমিন খাতুনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com