• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

না.গঞ্জ সদরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ৮৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

২০২৫-২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমে সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজি (ইনব্রিড-হাইব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, সদর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. রুপালী খাতুন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন প্রমূখ।

 

সভায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত জানান,কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২৬০ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য বসতবাড়িতে চাষযোগ্য বিঘাপ্রতি বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

 

এছাড়া একই কর্মসূচির আওতায় উপজেলায় মাঠে চাষযোগ্য শাক-সবজির বীজ বাবদ প্রতি ২০ শতাংশ জমির উপকরণ সহায়তায় বাবদ ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ সার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com