• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ২৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে খুলনার সিএসএস আভা সেন্টারে।

 

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা (২৯–৩০ অক্টোবর ২০২৫) এই কর্মশালায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা, কাদাকাটি, বুধহাটা ও দরগাহপুর ইউনিয়ন পরিষদের মোট ২৬ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও ফলপ্রসূ হয়।

 

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজর জনাব সফিকুল ইসলাম, পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট জনাব রঞ্জন কুমার ঘোষ, এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট জনাব সাঈদ মাহাদি। প্রশিক্ষণটির সার্বিক পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

 

দুই দিনের এই প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের কার্যকর পরিকল্পনা প্রণয়ন, সম্পদ ব্যবস্থাপনা, পরিস্থিতি বিশ্লেষণ, খাত নির্বাচন ও অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন বিষয়ে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর এবং হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

 

সমাপনী সেশনে অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন যে, অর্জিত জ্ঞান ও দক্ষতা ইউনিয়ন পর্যায়ের রূপকল্প ও বাজেট পরিকল্পনা প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত, টেকসই ও জনগণের অংশগ্রহণমূলক করবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com