• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দ’খলের চেষ্টা প্রতিপক্ষের হা’ম’লা, মা’ম’লা

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর পল্লীতে গত ১৭ অক্টোবর বিকাল ৫টায় আবুল হাশেম গাজীর বসতভিটা জবর দখল করার জন্য একই এলাকার জাহাঙ্গীর, নজরুল ও আসলাম সহ ৮/৯ জন দেশীয় অস্ত্র নিয়ে মূল্যবান গাছ গাছালি কাটতে থাকে,এ সময় আবুল হাশেমের পুত্র আলতাফ হোসেন প্রতিবাদ করলে আসামী জাহাঙ্গীর আলম লোহার প্লাস দিয়ে তার মুখে জোরে আঘাত করলে ৩টি দাত ভেঙে যায় এবং রক্তাক্ত জখম হয়।

 

এ সময় তার ডাক চিৎকারে বোন ছুটে আসলে তাকে দখলকারীরা মারপিট করে ফুলা জখম করে। একপর্যায়ে তার শাড়ি কাপড় টানা হেচড়া করে শীলতাহানি ঘটায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে। তবে আলতাফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

 

এ ঘটনায় আলতাফ হোসেন বাদি হয়ে গত ২২ অক্টোবর বিজ্ঞ আমলী ৫নং আদালত ( শ্যামনগর) সাতক্ষীরায জাহাঙ্গীর সহ ৯ জনকে আসামি করে সি আর পি ৮৯৪/২৫ মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইতে প্রদান করেছেন। এ ছাড়া আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শ্যামনগর থানা কে নির্দেশ দিয়েছেন।

 

 

অপরদিকে আসামিরা নালিসি জমি দখলসহ তাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছে।

 

এদিকে উক্ত জমি নিয়ে শ্যামনগর সহকারি জজ আদালতে আবুল হাশেম গাজী বাদী হয়ে দেং ১৬৬/২৫ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলায় বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। অথচ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীরা উক্ত জমি দখল করতে যায়। যাহা সম্পূর্ণ আইন পরিপন্থী।

 

এ বিষয়ে স্থানীয় মুন্সিগঞ্জ ইউপি পরিষদের সদস্য আব্দুল জলিল বলেন আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে দখল এবং হামলা করেছে শুনেছি মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করা আসলে দুঃখজনক হামলার ঘটনা শুনেছি পরে আদালতে মামলা হয়েছে শুনেছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com