• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় দু’র্গ’ন্ধ’যু’ক্ত মাংস বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জ’রি’মা’না ও ২ মাসের কা’রা’দ’ণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় এলাকায় থেকে দুর্গন্ধযুক্ত ও পচা মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২ নভেম্বর) সকালে মাংস ব্যবসায়ী সমিতির সদস্যরা নিম্নমানের খাসি ও ছাগলের ৩০ কেজি মাংসসহ অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে পৌরসভা ও প্রশাসনের কাছে হস্তান্তর করেন। অভিযুক্ত ব্যক্তি দেবহাটা উপজেলার বহেরা এলাকার রুহুল কুদ্দুসের পুত্র ও কবির মিট এর মালিক আব্দুল কাদের।

 

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি কুলিয়া বাজার থেকে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস এনে সাতক্ষীরা শহরের বিভিন্ন হোটেলে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হলে, জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি কর্মকর্তারা মাংস পরীক্ষা করে পচা ও অখাদ্য বলে শনাক্ত করেন।

 

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৬৭০/২০২৫ নং মামলায় খাদ্য নিরাপত্তা আইনের ৪৫ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাংস পরে জনসমক্ষে কেরোসিন ঢেলে ধ্বংস করা হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি অফিসার ডা. বিপ্লব জিৎ মণ্ডল, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক অলিউর রহমান, কাটিয়া ফাঁড়ির এসআই শেখ বোরহান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. রবিউল আলম লাল্টুসহ অনেকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com