• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাগেরহাটে ভেজাল আইসক্রিম বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি: / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটে ভেজাল আইসক্রিম ও শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে কাজী ভ্যারাইটিস ষ্টোর
নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে
বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানার আদেশ
দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক
আব্দুল্লাহ আল ইমরান। এসময় বিপুল পরিমাণ ক্ষতিকর রং মেশানো ও মেয়াদবিহীন
ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, কাজী ভ্যারাইটিজ
স্টোর উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়াই আইসক্রিম ও শিশু খাদ্য বিক্রি
করছিলেন। এছাড়া ভুয়া নামের ভেজাল আইসক্রিমও ছিল তার দোকানে। তার দোকান
থেকে বিপুল পরিমান ভেজাল আইসক্রিম ও শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে। সেই সাথে
ব্যবসায়ী মোঃ ইলিয়াস কাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com