• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ৬০২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার বাউখোলা বয়স্ক সংঘের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাউখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শেখ আলাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব এম. মফিদুল হক লিটু।

 

প্রধান অতিথি জনাব মফিদুল হক লিটু তার বক্তব্যে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে তালা-কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা ভালো থাকবেন — আপনাদের ভালো রাখার দায়িত্ব আমার, হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির সকল নেতা-কর্মীর।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান আনিস, সাংবাদিক ও যুবনেতা জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলামিন শেখ, ৫ নম্বর ওয়ার্ডের পিপি সদস্য মো. আব্দুস সোবহান মোড়ল, বিশিষ্ট রাজনৈতিক নেতা ও সমাজসেবক শেখ আতাউর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আশরাফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সরদার।

 

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক হাফিজা বেগম, যুগ্ম আহ্বায়ক সুমা বেগম এবং উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মমতাজ বেগম।

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ফারুক হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com