• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত সদস্যকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

 

আটককৃতরা হলেন খুলনার কয়রা থানার ইমানপাড়া গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র বেল্লাল হোসেন এবং খুলনার দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর পুত্র আযহারুল ইসলাম ওরফে খান জাহান।

 

এবিষয়ে শ্যামনগর থানায় উপপরিদর্শক অভীক বড়াল বাদী হয়ে গতকাল ৪/৫ জন অজ্ঞাতসহ আটককৃত ২ জনকে আসামী করে এজাহার দায়ের করেছেন।

 

এজাহারে উপপরিদর্শক অভীক বড়াল উল্লেখ্য করেন আমিসহ উপপরিদর্শক ওয়ালিউর রহমান এবং অনুপ চক্রবর্তী শ্যামনগর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করার সময় শুক্রবার আনুমানিক রাত ১০ টা ৫৫ মিনিটের দিকে গাবুরা ইউনিয়নের চৌদ্দরশী ব্রীজে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ১২নম্বর গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাবুরা গ্রামস্থ আলী হায়দার এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর বর্ণিত আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা ৪/৫ জন অবৈধ অস্ত্রধারী সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হয়।

 

প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি সঙ্গীয় ফোর্স সহ একই তারিখে রাত আনুমানিক ১১ টা ৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে রাত ১১ টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থল ঘেরাও করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। অতঃপর আমি সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় বর্ণিত আসামীদেরকে গ্রেফতার করি এবং অন্য অজ্ঞাতনামা আসামীরা রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়।

 

ঘটনাস্থলে উপস্থিত জনগনের সামনে থেকে আটককৃত দুই জনের হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ থেকে ২ টি হাতল বিহীন লোহার কুঠার, ১ টি কাঠের বাটযুক্ত লোহার হাতুড়ী, ৭ টি ছিদ্রযুক্ত স্কায়ার লোহার রড, ৫ টি ছিদ্রযুক্ত লোহার পাত, ১৫ টি স্প্রিং, ১০ টি লোহার ড্রিল বিট জব্দ করা হয়।আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় তাহারা ডাকাতি করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রস্তুতি গ্রহণ করতেছিল। আটককৃত আসামী ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার অপরাধ করেছে।

 

আটককৃত আসামীদ্বয়ের নামে কয়রা ও দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা বলেন আসামীদের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com