• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে

জয়পুরহাট সংবাদদাতা / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

জয়পুরহাটের কালাই উপজেলায় বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

 

শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক কর্মকাণ্ডে উপেক্ষিত হওয়ায় বিএনপি থেকে সরে এসেছেন এসব নেতাকর্মী। এরপর তারা জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে যোগাযোগ করে নতুন করে দলের রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

 

সদ্য যোগদান করা কর্মীরা জানান,“আগে অনেক দলের প্রতীকে ভোট দিয়েছি। এবার জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় আমরা হতাশ হই এবং জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেই। আমরা আজ আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করি।”

 

এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ বলেন,“বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থকরা জামায়াতকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন। এতে আমি আবেগে আপ্লুত। আগামী নির্বাচনে নবাগতদের সঙ্গে নিয়ে জয়পুরহাট-২ আসনসহ কোরআনের আলোয় আলোকিত বাংলাদেশ গড়তে কাজ করব।”

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর আব্দুল আলিম, উপজেলা জামায়াতের সূরা সদস্য আবু সাঈদ মোঃ রকির উদ্দিন, উদয়পুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আনছার আলী, ৪ নং নাম্বার ওয়ার্ড সেক্রেটারি আজিজার রহমানসহ সহ ইউনিয়নের বিভিন্ন কর্মী ও সমর্থকরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com