• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আশাশুনিতে গ্রাম আদালতের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।

 

অনুষ্ঠিত প্রশিক্ষনে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহন করেন। প্রশিক্ষনে আইন, বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা করার জন্য ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

 

এছাড়া গ্রাম আদালতের ত্রৈমাসিক রিপোর্ট করার নিয়ম সম্পর্কে আলেচনা করেন এবং অংশগ্রহনকারীদের গ্রুপে ভাগ করে ইউনিয়ন থেকে উপজেলায় প্রেরনকৃত ফরম ১৭ হাতে কলমে অনুশীলন করান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত ফরম উপজেলায় প্রেরনের নির্দেশে দেন।

 

ডিএমআইই প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com