• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার শাখা, নাঈমা ইসলাম’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

 

সভায় নারায়ণগঞ্জ জেলার ৩ টি উপজেলা (সদর, বন্দর ও রুপগঞ্জ ) থেকে ১৭ জন চেয়ারম্যান ও ১৭ জন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাসহ সদস্যদের গ্রাম আদালতের এখতিয়ারাধীন মামলাসমূহে সালিশের মাধ্যমে বিচার পরিহার করতে হবে। গ্রাম আদালত দেশের আইন ও বিধিমালা পরিচালিত একটি আদালত। এই আদালতে কোন আইনজীবীর প্রয়োজন পড়ে না। আবেদনকারী এবং প্রতিবাদী পক্ষের দুইজন সদস্য নিয়ে এই আদালত গঠিত হয় বিধায় এখানে পক্ষপাতিত্বের সম্ভাবনা নাই বললেই চলে। ইউনিয়ন পরিয়দ ন্যায় ও সততার সাথে কাজ করলে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

 

তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ নিয়মিত মনিটরিং এর মাধ্যমে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করা হবে। গ্রাম আদালতের কার্যক্রম বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতির মাধ্যমে সকল মামলার প্রতিবেদন করতে হবে। তাতে করে মামলার তথ্য সঠিকভাবে সংরক্ষিত হবে।

 

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার টি.এম রাহসিন কবিরের সঞ্চালনায় গ্রাম আদালতের কার্যক্রম বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা ম্যানেজার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প ফিরোজা বেগম ঝুমুর।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com