• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪ টায় আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সদস্যদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নিবন্ধনভুক্ত এই মৎস্যজীবী জেলে সমিতি দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সভাপতি সুখপদ হালদারের একক নিয়ন্ত্রণে “পকেট সমিতি” হিসেবে পরিচালিত হচ্ছে।

 

অভিযোগকারীরা জানান, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর নিবন্ধিত (নিবন্ধন নং—২০/সাতঃ) হওয়ার পর থেকে মৎস্যজীবী জেলে সমিতির কোনো সাধারণ সভা বা কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়নি। কোনো সদস্য সমিতি থেকে কোনো সুবিধা বা আর্থিক হিসাবও পাননি।

 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, খাল জলমহল ইজারা নেওয়ার সময় সদস্যদের না জানিয়ে তাদের সহি, স্বাক্ষর ও ছবি জাল করে সভাপতি সুখপদ হালদার এককভাবে ইজারায় অংশগ্রহণ করে আসছেন। চলতি বছর আবাদ চন্ডিপুর মোগরার খালের ইজারা গ্রহণের ক্ষেত্রেও উপজেলা সমবায় অফিসারের প্রত্যয়ন পত্র ছাড়া এবং জাল স্বাক্ষর ব্যবহার করে ইজারা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

 

অভিযোগকারীরা জানান, এসব অনিয়মের প্রতিবাদে সমিতির কার্যনির্বাহী কমিটির পাঁচ সদস্য গত ২৭ মে ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং পরবর্তীতে ৮ অক্টোবর ২০২৫ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর সভাপতির বিরুদ্ধে লিখিত অনাস্থা পত্র দাখিল করেছেন। তারা বলেন, সমিতির নিয়ম অনুযায়ী সব দায়-দায়িত্ব সদস্যদের ওপর বর্তায়। সভাপতি সুখপদ হালদারের বেআইনি কর্মকাণ্ডের ফলে তারা অযাচিত ঝুঁকিতে পড়েছেন। এ অবস্থায় নিজেদের রক্ষার্থে সাধারণ সদস্যরা ৩০ অক্টোবর ২০২৫ তারিখের সাধারণ সভায় সমিতির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে অভিযোগকারীদের পক্ষে উপস্থিত ছিলেন, আব্দুস সাত্তার নজরুল, শিবপদ মণ্ডল, হাবিবর, ফজের, মজিদ, মনীন্দ্র মণ্ডল ও আনিছুর রহমান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com