• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদন / ৪৯২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের  রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে ‘চাঁদা’ তুলতে গিয়ে দুই সহযোগীসহ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়ন আটক হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট থেকে চাঁদাবাজির অভিযোগে কোস্টগার্ড তাদের আটক করে।

আটক নয়ন রামগতি আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার বাসিন্দা। আটক অপর দুইজনের মধ্যে আহাদ আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার বাসিন্দা ও ইকবাল হোসেন রামগতি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম জানান, লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয়নসহ তিনজনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের কাছ থেকে রশিদ বই উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চঘাটের ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরে তাদেরকে রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, কোস্টগার্ড তিনজনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছেন। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা হলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com