• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাগেরহাটে পুলিশের উপর বোমা হামলা, জেএমবির ৮ সদস্যের সাজা

প্রতিনিধি: / ৪১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট: বাগেরহাটে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমব’র ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আতিকুস সামাদ আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। আদালতের রায়ে জেএমবি’র ৪ সদস্যকে ৩ বছর, তিন সদস্যকে ২ বছর করে এবং একজনকে ১ বছরের কারাদন্ড ও একজন বাদে সকলকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালতের রায়ে সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ আকাশ বাবু, মোঃ হাবিবুল্লাহ, মোঃ কবিরুল ফরাজী, মিজাননুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোঃ কামসুদুর রহমান, মোঃ মোরশেদ আলম ও মোঃ সাইফুল ইসলাম। এদের সকলের বাড়ী বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। রায় শেষে সাজাপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ অক্টোবর বাগেরহাটের কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের একটি বাড়িতে জেএমবি’র সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ঘরের মধ্য থেকে পুলিশের উপর বোমা নিক্ষেপ করে জেএমবি’র সদস্যরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে এবং বাকী ৪ জনকে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করা হয়। দীর্ঘ ৮ বছর ধরে পর আদালত এ রায় ঘোষনা করে। এসময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ শহীদুজ্জামান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com