• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্রমিক ইয়াসিনের অসুস্থ স্ত্রীকে বাঁচাতে এমপি রকিবুল ইসলাম বকুলের সহায়তা

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

শ্রমিক ইয়াসিনের অসুস্থ স্ত্রীকে বাঁচাতে
এমপি রকিবুল ইসলাম বকুলের সহায়তা

নাগরিক খুলনা

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল অসহায় শ্রমিক ইয়াসিন বাহাদুরের গুরুতর অসুস্থ স্ত্রী শারমিন আক্তারের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছেন।

দীর্ঘ ১১ বছর ধরে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শারমিন আক্তারের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ইয়াসিন তার জায়গা-জমি ও ব্যবসা-প্রতিষ্ঠান হারিয়েছেন। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় শারমিনের দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, মুখের দাঁত পড়ে গেছে এবং হার্ট ও কিডনিসহ বিভিন্ন অঙ্গ জটিল অবস্থায় রয়েছে। চিকিৎসক দ্রুত রেটিনা সার্জারির পরামর্শ দিয়েছেন।

খালিশপুর থানা যুবদল নেতা সুমন হাওলাদার বিষয়টি জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ান এবং বিষয়টি সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলকে অবহিত করেন। এমপির পরামর্শে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) আসরবাদ খালিশপুর থানাধীন ১২নং ওয়ার্ডের হাউজিং কে লাইনে অবস্থিত ইয়াসিনের বাসায় গিয়ে শারমিনের চিকিৎসার জন্য এমপি বকুলের পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দেন সুমন হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন কেসিসির ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহিন শেখ, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য মোল্লাহ এলিনুল হক এলিন, ৯নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইমরান রনি শরিফ, যুবদল নেতা মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ ফারুক প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com