• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে
কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত

নাগরিক খুলনা ডেস্ক
খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শেখ সোহেল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি , ২০২৬) আনুমানিক বিকেল সোয়া ৩টার দিকে আফিল গেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে বসা অবস্থায় তাকে লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত শেখ সোহেল (পিতা: বাচ্চু শেখ) আটরা শেখপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একাধিক হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com