• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪২
সর্বশেষ :
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত শ্রমিক ইয়াসিনের অসুস্থ স্ত্রীকে বাঁচাতে এমপি রকিবুল ইসলাম বকুলের সহায়তা

রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা

প্রতিনিধি: / ৮৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স

  1. ৬০০ পরিবারকে মানবিক সহায়তা

নাগরিক খুলনা
ওব্যাট হেল্পার্স-এর উদ্যোগে ঈদ উপহার মানবিক সহায়তার আওতায় নগরীর দুটি স্থানে মোট ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গিলাতলা সবুজ পল্লীতে ১৬৮ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। খুলনা প্রজেক্ট অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন ফুলতলা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় খালিশপুর বঙ্গবাসী এলাকায় সংস্থার নিজস্ব ভবনে ৪৩২ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ পর্বে সভাপতিত্ব করেন খুলনা প্রজেক্ট অফিসার মো. হুমায়ুন কবির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সুমন, সময়ের আলো-এর খুলনা ব্যুরো ও চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলাম, দৈনিক আমার একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, ওব্যাট মনিটরিং অফিসার শারজিল জিলানী, প্রধান শিক্ষিকা নাওশিন জেবা, তানভির স্বপন, হুমায়রা হুমা, মো. নাসিম আহমেদ, মো. রানা, রুমানা, পিহু, শামিমা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com