• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ

প্রতিনিধি: / ৩৯৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খুলনায় অসহায় ও সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগরীর ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার আসর নামাজের পর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেন। এসময় রিকশাচালক, ভ্যানচালক, শ্রমজীবী মানুষ এবং দূর-দূরান্ত থেকে আসা পথচারীদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, মুড়ি, ছোলা, পিঁয়াজুসহ ঐতিহ্যবাহী নানা পদের খাবার ও সুপেয় পানীয়।

ইফতার বিতরণকালে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের দিকনির্দেশনায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

কর্মসূচিতে ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও অঙ্গ-সংগঠনের সমর্থকরা উপস্থিত ছিলেন। সাধারণ পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com