• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী

প্রতিনিধি: / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী

 প্রকাশিত: মার্চ ৯, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে খুলনার খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সকাল ১০টায় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে খুলনায় ১ হাজার সুবিধাভোগী কার্ড পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি। বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কানিজ মোস্তফা বলেন, পারিবারিক কার্ড বিতরণের জন্য পাইলট কর্মসূচির অধীনে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে পরিবার জরিপ করা হয়। মোট ৮ হাজার ৭ জন সুবিধাভোগীর তালিকা তৈরি করে ঢাকায় পাঠানো হয়। যার মধ্যে ৪ হাজার ১৫৮টি কার্ড খুলনায় পৌঁছেছে। এর মধ্যে ১ হাজার কার্ড আগামীকাল মঙ্গলবার বিতরণ করা হবে। বাকি কার্ডগুলো পর্যায়ক্রমে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে।

এ ব্যাপারে খুলনার জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে ৫০টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। বাকিগুলো বিভিন্ন বুথের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com