ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন
১২ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ, রাজনৈতিক কর্মী এবং দেশের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহভীতি তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণের পর আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিবসহ সব শ্রেণির মুসলমানের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে কাজ করি এবং সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই।”
নাসির উদ্দীন আকন বলেন, “বর্তমান সময়ে দেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাজনৈতিক পার্থক্য ভুলে জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। আমি প্রত্যাশা করি, সবাই সামাজিক ঐক্য ও মানবিকতার মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করবে।”
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব। নিজের যোগ্যতা ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অসামাজিক কার্যক্রম ও বিদ্বেষ থেকে দূরে থেকে দেশপ্রেমিক হয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে।”
তিনি সর্বস্তরের মানুষের কল্যাণ ও সুশাসনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান। এছাড়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনে কাজ করা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
https://www.kaabait.com