• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ১ জনের মৃত্যু, শিশুসহ আহত ২১

প্রতিনিধি: / ৩৯১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের মিজৌরি রাজ্যে দ্য কানসাস সিটি চিফস এর সুপার বোল ভিক্টরি প্যারেডে গুলিতে এক ব্যক্তি নিহত এবং নয় শিশুসহ ২১ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বলেন, ঘটনাস্থলে আহত অন্তত আটজনকে তারা প্রাণরক্ষার চিকিৎসা দিয়েছেন। আরও সাত জনের আঘাতও তাদের প্রাণহানির কারণ হতে পারে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের মধ্যে নয়টি শিশু থাকার কথা জানিয়েছেন। কানসাস সিটির ডাউনটাউনে বুধবার ওই প্যারেড চলাকালে হঠাৎ করেই গোলাগুলি শুরু হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। পরে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান স্টেসি গ্রেভস বলেন, সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। বিবিসি জানায়, কানসাস সিটি চিফস এর বিজয় মিছিলটি যখন ডাউনটাউনে ইউনিয়ন স্টেশনের কাছে পৌঁছায় তখন রেল স্টেশনটির পশ্চিম দিকে গুলি বর্ষণ শুরু হয়। প্রিয় দলের বিজয় মিছিলে অংশ নিতে হাজার হাজার ভক্তরা জড়ো হওয়ায় সেদিন ইউনিয়ন স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে গুলির ঘটনা ঘটে। গোলাগুলি শুরুর সময়ও কানসাস সিটি চিপস এর খেলোয়াড়রা মঞ্চের উপর ছিল। গুলি শুরু হওয়ার পর জড়ো হওয়া দর্শকরা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন। যাদের মধ্যে নগরীর মেয়র ও তার পরিবারের সদস্যরাও ছিল। বিজয় মিছিলের নিরাপত্তায় সেখানে আট শতাধিক পুলিশ মোতায়েন ছিল। এমনকি আশেপাশের উঁচু ভবনগুলোতেও পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে। নগরীর ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরাও জরুরি সেবা দিতে সেখানে উপস্থিত ছিল। সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান গ্রেভস বলেন, মোট ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। স্থানীয় একটি রেডিও স্টেশন থেকে জানানো হয়, তাদের ডিজে লিসা লোপেজ গুলিতে নিহত হয়েছেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com