• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

কৃষকদের থামাতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট

প্রতিনিধি: / ৩৯২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: শস্যের নূন্যতম মূল্যের দাবিতে ভারতের রাজধানী দিল্লিমুখী কৃষকদের থামাতে দ্বিতীয় দিনের মতো কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করেছে দেশটির পুলিশ। আন্দোলনরত কৃষকদের বেশির ভাগই পাঞ্জাব প্রদেশের। এ ছাড়া হরিয়ানা এবং উত্তর প্রদেশের হাজার হাজার কৃষকও দিল্লিমুখী হয়েছেন। তাঁরা বুধবার দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরের হরিয়ানা রাজ্যের শম্ভু সীমান্তে পৌঁছেছেন। দিল্লির দিকে আসার জাতীয় মহাসড়কে কংক্রিট এবং পেরেক পুঁতে, কাঁটাতারের বেড়া দিয়ে বহু স্তরীয় প্রতিবন্ধক সৃষ্টি করেছে পুলিশ। একাধিক স্তরে রাজ্য ও কেন্দ্রীয় পুলিশও মোতায়েন করা হয়েছে। এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে রাজধানীতে। গত মঙ্গলবার কৃষকরা ব্যারিকেড সরানোর চেষ্টা করলে হরিয়ানা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। গতকাল সকালে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হাজার হাজার বিক্ষোভকারীকে থামাতে দিল্লি সীমান্তে দাঙ্গা পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। শম্ভু সীমান্তে কৃষকরা বিক্ষোভকারীদের আত্মরক্ষার জন্য চশমা বিতরণ করছেন। পুলিশ তাঁদের মিছিল থামাতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করায় তাঁরা প্রতিরক্ষার জন্য এসব সরঞ্জাম এনেছেন। কৃষকদের দিল্লিমুখী অভিযানের মূল দাবিগুলোর অন্যতম এমএসপিকে আইনের আওতায় আনা, স্বামীনাথন কমিশনের সুপারিশের পূর্ণ রূপায়ণ, কৃষিঋণ মওকুফ এবং কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার। ২০২০-২১ সালে কৃষকদের দিল্লি অবরোধের সময়ও এগুলোই ছিল মুখ্য দাবি। কৃষি আইন ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি সেবার মেনে নিলেও এমএসপিকে আইনি বৈধতা দেওয়ার বিষয়টি বিজেপি বিবেচনার প্রতিশ্রæতি দিয়েছিল। কৃষক নেতাদের অভিযোগ, কেন্দ্র টালবাহানা করে যাচ্ছে। দাবি পূরণ করেনি। অন্যদিকে সরকারের বক্তব্য, কৃষক নেতারা নতুন নতুন দাবি জানাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের দাবি স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে সব পণ্যের এমএসপির জন্য আইনি বৈধতা দিলে সেই ফসল কিনতে সরকারের ভর্তুকি পাঁচ গুণ বেড়ে যাবে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘কংগ্রেস ক্ষমতায় গেলে স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে কৃষকদের ফসলের জন্য এমএসপির আইনি নিশ্চয়তা দেওয়া হবে।’ গত মঙ্গলবার ছত্তিশগড়ে তিনি এই প্রতিশ্রæতি দেন। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com