• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দুই চীনা জেলে নিহত তাইওয়ানের কোস্ট গার্ডের তাড়ায়

প্রতিনিধি: / ৪০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: তাইওয়ান কোস্ট গার্ডের তাড়া খেয়ে দুই চীনা জেলে সাগরে ডুবে নিহত হয়েছেন। তাইওয়ানের উত্তরের কিনমেন দ্বীপপুঞ্জের কাছে তাইওয়ানের কোস্ট গার্ড ওই চীনা জেলেদের নৌকা তাড়া করেছিল। ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার। এ বিষয়ে তাইওয়ানের রাজধানী তাইপেই জানিয়েছে, গত বুধবার মাছ ধরার নৌকাটি তাইওয়ানের জলসীমায় অনুপ্রবেশ করেছিল। নৌকাটিতে মোট চারজন জেলে ছিলেন। নৌকাটিতে তল্লাশি চালাতে চাইলে তারা বাধা দেয় এবং পালানোর চেষ্টা করে। তখন তাইওয়ানের কোস্ট গার্ড তাড়া করলে নৌকাটি ডুবে যায়। চীনা নৌকায় থাকা চারজনের মধ্যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে। তারা আরো জানিয়েছে, ‘অন্য দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আরো তদন্তের জন্য কিনমেনে নিয়ে আসা হয়েছে।’ বেইজিং এই ঘটনার কঠোর নিন্দা করে বলেছে, ‘তাইওয়ান উভয় পাশের দেশবাসীদের অনুভ‚তিতে গুরুতর আঘাত করেছে।’ কিনমেন এলাকাটি চীনের দক্ষিণ-পূর্ব উপক‚ল থেকে মাত্র ৩ কিমি (১.৮৬ মাইল) দূরে অবস্থিত। চীন তাইওয়ানকে দেশের অংশ হিসেবে দাবি করে। সা¤প্রতিক বছরগুলোতে কিনমেন বাসিন্দারা এর আশপাশে চীনা ড্রেজিং জাহাজের উপস্থিতি দেখেছেন বলে জানিয়েছেন। এলাকাটিতে মোট জনসংখ্যা প্রায় এক লাখ ৮০ হাজার। যেটি তাইওয়ানের প্রধান দ্বীপ থেকে ১৮৭ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। তাইওয়ান জানুয়ারিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, যাকে বেইজিং বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে। চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইওয়ানের কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করতে এবং নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার আহŸান জানিয়েছে। অফিসের একজন মুখপাত্র ঝু ফেংলিয়ান তাইওয়ানের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, ‘চীনা মাছ ধরার জাহাজ জোরপূর্বক জব্দ করার চেষ্টা করা হয়েছে এবং চীনা জেলেদের ধরতে হিংসাত্মক ও বিপজ্জনক পদ্ধতি অবলম্বন করা করেছে।’ তিনি আরো বলেন, ‘বেইজিং বিশ্বাস করে, তাইওয়ান প্রণালীর উভয় পাশের স¤প্রদায়গুলো একই পরিবারের অংশ।’ তিনি বলেন, ‘উভয় পক্ষের জেলেদের স্বাভাবিক কাজকর্ম সহজ করার জন্য তারা কাজ করছেন।’ সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com