• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মোংলা বন্দরে যুক্ত হলো নীল কমল ও জয়মনি

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

এম.পলাশ শরীফ: মোংলা বন্দরে আগত বিদেশি বড় বানিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে কার্যকরী উদ্যোগ সম্পন্ন করা হয়েছে। এ কাজে বন্দরে যুক্ত হয়েছে ‘এমটি নীল কমল’ ও ‘এমটি জয়মনি’ নামে দুটি আধুনিক জলযান। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় এই জলযান দুটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে নির্মিত এই টাগবোট দুটি বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে এ টাগবোটের। এর আগে মোংলা বন্দরের টাগ বোটে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল ৪০ বোলার্ড এর টাগ বোট।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ৭০ বোলার্ডের টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বড় আকারের বানিজ্যিক জাহাজসমুহকে দ্রুত ও নিরাপদভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে।  এতে করে সার্বিক ভাবে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরের সক্ষমতায় নব নিগন্তের সূচনা হলো।
বন্দরের জলযান বহরে যুক্ত হওয়া এমটি নীল কমল ও এমটি জয়মনি জলযানের স্বগত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মোঃ মাকরুজ্জামান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com