• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৮
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা-জেলেনস্কির বৈঠকে ঢাকা-মস্কো সম্পর্কে প্রভাব পড়বে না

প্রতিনিধি: / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর মান্তিতস্কি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিকাব টকে এক প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমরা জানতে পেরেছি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন। তবে এ নিয়ে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। মিয়ানমারের জান্তা সরকারকে রাশিয়া অস্ত্র সরবরাহ করছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, অনেক দেশই মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করে থাকে। আমরা বাংলাদেশকেও অস্ত্র সরবরাহ করে থাকি। অপর এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ভারসাম্যের ক‚টনীতি করে চলেছে। বাংলাদেশের এই ক‚টনীতিকে আমরা প্রশংসা করি। এক প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে আমরা প্রত্যাবাসন চাই। এ নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। অপর এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, টাকার সঙ্গে রুবল বিনিময়ে আলোচনা অব্যাহত রয়েছে। এটা করতে পারলে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে। আরেক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমারা ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে। তারা ইউক্রেন ইস্যুতে অনেক সোচ্চার, তবে গাজায় গণহত্যা নিয়ে নিশ্চুপ রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ ও রাশিয়া একই মনোভাব পোষণ করে থাকে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com