• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত; অনুপস্থিত ৩৯

প্রতিনিধি: / ৪১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা: পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭টি কেন্দ্র ও ৩টি ভেন্যু কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করে ২ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী। প্রথম দিন অনুপস্থিত ছিল ৩৯ পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান দায়িত্ব প্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। এদিকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান জানান, সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির জানান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রে ৩৪৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী জানান, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে ২৭৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন। অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়ুলী আরকেবিকে কেন্দ্রে ৫৩৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন জানান, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। আবুল কালাম আজাদ জানান, গড়ইখালী কেন্দ্রে ৩৯৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন। নাহিদ মল্লিক জানান, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৬১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী জানান, পাইকগাছা সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্রে ১৮৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১০ জন। দেবাশীষ দাশ জানান, হাবিব নগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৮৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা জিএম জাকারিয়া জানান, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভোকেশনাল কেন্দ্রে ১২৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com