• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

গন্তব্য অজানা সাবিনাদের

প্রতিনিধি: / ৩৫৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ছেলেদের ফুটবল লিগে দলবদলের আনুষ্ঠানিকতা শুরুর আগেই অনেক ক্লাব ঘর গুছিয়ে ফেলে। কিন্তু উল্টো চিত্র মেয়েদের ফুটবলে। শুরু হওয়া দলবদলের এক সপ্তাহ পেরিয়ে গেলেও জাতীয় দলের শীর্ষ ফুটবলারদের সঙ্গে কোনো ক্লাব যোগাযোগই করেনি। মার্চের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া লিগে তাই সাবিনা-সানজিদা-মারিয়ারা কোথায় খেলবেন সেটা তাঁরা নিজেরাও জানেন না। মিডফিল্ডার মারিয়া মান্দা যেমন বলছিলেন, ‘শুনেছি দলবদল শুরু হয়েছে। কিন্তু এখনো কোনো ক্লাব যোগাযোগ করেনি। সময় আছে, হয়তো সামনে করবে। দেখা যাক, কী হয়!’ এই দলবদল চলবে ৪ মার্চ পর্যন্ত। ভারতের ক্লাব ইস্টবেঙ্গলের হয়ে খেলতে এখন কলকাতায় আছেন সানজিদা আক্তার। কিন্তু নিজ দেশের লিগে যে দলবদল শুরু হয়েছে, সেটাই জানেন না এই উইঙ্গার। কলকাতা থেকে গত বৃহস্পতিবার তিনি বলছিলেন, ‘না, আমি কিছু জানি না। আমার সঙ্গে কোনো ক্লাব যোগাযোগও করেনি।’ ভারতের আরেক ক্লাব কিকস্টার্টের হয়ে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। কিন্তু পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন তিনি। ভারতের ক্লাবটির হয়ে খেলতে আর সেখানে যাওয়ার সম্ভাবনা নেই তাঁর। দেশের লিগে দলবদল চলমান থাকলেও জাতীয় দলের অধিনায়কের সঙ্গেও নাকি কোনো ক্লাব যোগাযোগ করেনি। গতবারের চেয়ে এবার কমেছে দল, মেয়েদের লিগে অংশ নিচ্ছে ৯টি ক্লাব। এবার বসুন্ধরা কিংস না থাকায় গত দুই আসরের রানার্স আপ আতাউর রহমান ভ‚ঁইয়া এসসি ক্লাবকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। গত মৌসুমে খেলা বেশির ভাগ ফুটবলারকে ধরে রাখছে তারা। দলটির ভাইস প্রেসিডেন্ট সোহেল খন্দকার বলেছেন, ‘আগের মৌসুমের ২০ জনকে রেখে দিয়েছি আমরা। জাতীয় দলে খেলা পাঁচজনকে নেওয়ার পরিকল্পনা করেছি। কাকে কাকে নেব সেটা অবশ্য ঠিক করিনি।’ এবার দলগুলো দুজন করে বিদেশি খেলোয়াড় দলভুক্ত করতে পারবে। কিন্তু বিদেশি ফুটবলার নেওয়ার সুযোগ কাজে লাগানোর সম্ভাবনা নেই বললেই চলে। কারণ স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গড়তেই হিমশিম খায় ক্লাবগুলো। পেশাদারির চোখে ছেলেদের লিগের সঙ্গে আমাদের দেশের মেয়েদের লিগের তুলনা করার কোনো সুযোগ নেই। এর পরও গত তিন বছর মেয়েদের লিগে অংশ নিয়ে মান বাড়ানোর চেষ্টা করেছে বসুন্ধরা কিংস। আর্থিকভাবে লাভবানও হয়েছেন মেয়েরা। কিন্তু এবার সেই দলটাকেই ধরে রাখা যায়নি। এতে অপেশাদার এই লিগের মান আরো কমার সঙ্গে খেলোয়াড়রাও আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com