• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাভারের চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষনের আসামী শরণখোলায় র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিনিধি: / ৪০০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটের শরণখোলায় পালিয়ে থাকা ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষন মামলার প্রধান আসামী মোসলেম মোল্লা (৪০) কে গ্রেফতার করেছে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর একটি দল। শুক্রবার রাত ৮টার সময় উপজেলা সদরের রায়েন্দা বাজার ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মোল্লা সাভার উপজেলার আমিন বাজার এলাকার মৃত শফি উল্লাহ ওরফে শফিক ড্রাইভারের ছেলে।
র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা জানান,
সাভারের পাঁচকানি কাউন্দিয়া এলাকার এক কলেজ ছাত্রী ও গৃহবধূ ঢাকার
মিরপুর-১ নম্বরে একটি কসমেটিক্সের দোকানে চাকুরি করেন। গত ২৭
জানুয়ারি ওই গৃহবধূ দোকান থেকে বাড়ি ফেরার পথে রাত প্রায় সাড়ে
১০টার সময় বেগুনবাড়ি গুদারাঘাট থেকে পাঁচকানিঘাট কাউন্দিয়া যাওয়ার
জন্য একটি ডিঙ্গি নৌকায় ওঠে। এসময় পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই
নৌকায় মোসলেম উদ্দিন মোল্লাও ওঠে। একপর্যায়ে নৌকার মাঝি সেলিম
(৩৮) এর সহযোগীতায় মোসলেম মোল্লা গৃহবধূকে জোর পূর্বক ধর্ষন
করে। এঘটনায় ধর্ষিত গৃহবধূ অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে নির্ধারিত
সময়ে গৃহবধূ বাড়ি না ফেরায় তার স্বামী ও অন্যান্য অত্মীয় স্বজন অপর
একটি ডিঙ্গি নৌকা নিয়ে খোজাখুজি করে গভীর রাতে অচেতন অবস্থায়
তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এব্যপারে ওই গৃহবধূ বাদি
হয়ে গত ২৮ জানুয়ারি সাভার মডেল থানায় একটি মামলা করেন। এরপর থেকে
আসামী মোসলেম মোল্লা পালিয়ে থাকে। র‌্যাবের একটি গোয়েন্দা দল তথ্য
প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে প্রধান আসামী মোসলেম মোল্লাকে
শরণখোলার রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষনের ঘটনা স্বীকার করেছে। তাকে
সাভার থানায় হস্থান্তর করা হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com