• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বন্দুকধারীর গুলিতে ইরানে ১২ জনের মৃত্যু

প্রতিনিধি: / ৩৫৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: ইরানের দক্ষিণপূর্ব অঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় গুলি করে ১২ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। শনিবার হত্যার শিকার সবাই হত্যাকারীর আত্মীয়। ইরানে কয়েক দশকের মধ্যে এটিই ভয়াবহ হত্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি এ খবর জানিয়েছে। কেরমান প্রদেশের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি আধাসরকারি বার্তা সংস্থা আইএসএনএকে বলেন, পারিবারিক বিরোধের কারণে বাবা, ভাই ও অন্যান্য আত্মীয়দের ওপর গুলি চালায় বন্দুকধারী। হত্যাকারীর পরিচয় প্রকাশ না করে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছে হত্যাকারী। প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে মাঝে মধ্যেই এমন ঘটনার খবর পাওয়া যায়। তবে এই হত্যাকাÐ বিগত কয়েক দশকের রেকর্ড ভেঙ্গেছে। জানা গেছে, ২০২২ সালে দেশটির পশ্চিমে তিনজনকে গুলি করে হত্যা করে এক ব্যক্তি। সেই ঘটনায় পাঁচজন আহত হন। তারপর সেই বন্দুকধারী আত্মহত্যা করে। ২০১৬ সালে ইরানের দক্ষিণে এক এলাকায় ১০ জন আত্মীয়কে গুলি করে হত্যা করে ২৬ বছর বয়সী একজন ব্যক্তি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com