• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ঢাকা আবাহনী এগিয়ে গিয়েও জয় পেল না

প্রতিনিধি: / ৩৯১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার স্বস্তি। বিরতির আগে লিড দ্বিগুণ হওয়ার আনন্দ। তারপরও জিততে পারল না ঢাকা আবাহনী। ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল চট্টগ্রাম আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে ঢাকা আবাহনীকে এগিয়ে নেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান ডেভিড ইফেগুয়ে। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আবার ঢাকা আবাহনীর জালে বল, নিজের দ্বিতীয় গোলে সমতা টানেন ডেভিড। একই দিনে পয়েন্ট হারিয়েছে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবও। শেখ জামালের সঙ্গে তাদের ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। একই সময়ে শুরু আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ৮ রাউন্ড শেষে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী আছে তিন নম্বরে। ২ জয় ও ৪ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী চারে আছে। তাদের সমান পয়েন্ট নিয়ে পাঁচে শেখ জামাল। সমান ৯ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ও ফর্টিস এফসি আছে যথাক্রমে ছয় ও সাত নম্বরে। সমান ৭ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও পুলিশ এফসি। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে ব্রাদার্স ইউনিয়ন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com