• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তিন বছর পর মায়ার্স আবারও সেই চট্টগ্রামে

প্রতিনিধি: / ৩৪৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রামের সাগরিকায় টেস্ট অভিষেক হয়েছিল ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্সের। স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১০ রান করে ম্যাচ-সেরা হয়েছিলেন মায়ার্স। ঠিক তিন বছর পর আবার সেই সুখস্মৃতিকে চট্টগ্রামে ফিরিয়ে আনলেন মায়ার্স। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে নয়, পারফর্ম করেছেন চলমান বিপিএলে। গত শনিবার সিলেটের বিপক্ষে ব্যাট হাতে ৪৮ রানের পর ১২ রানে ৩ উইকেট নিয়ে আবার ম্যাচ-সেরা বরিশালের এই ক্রিকেটার। কাকতালীয়ভাবে এবার বিপিএলে তার জার্সির নাম্বারও ২১০। তিন বছর আগের স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন মায়ার্স। এদিন ম্যাচ শেষে বরিশালের প্রতিনিধি হিসেবে এসেছিলেন মায়ার্স সেখানেই উঠেছিলে তার চট্টগ্রামের সুখকর স্মৃতির প্রসঙ্গটা। তাতেই কিছুটা হেসে মায়ার্স বলেন, এখানে খেলার দারুণ স্মৃতি আছে আমার। সর্বশেষ যখন এখানে খেলেছিলাম তখন আমি অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছিলাম। এখানে ফিরে আসার বিষয়টি দারুণ। ফিরতে পেরে আমি বেশ আনন্দিত।’ চট্টগ্রামের উইকেট খুব উপভোগ করেন জানিয়ে এই ক্যারিবিয়ান অলরাউন্ডার বলেন, ‘মাঠ কিছুটা ছোট। আউটফিল্ড অনেক ফাস্ট। এখানে খেলাটা বেশ উপভোগ করি। এখানে শটের জন্য ভালো পুরস্কার পাওয়া যায়। তাই এখানে ব্যাটিং করাটা আমি দারুণ উপভোগ করি। মায়ার্স জানালেন, চট্টগ্রামে অনুশীলনের সময় ২১০ রানের সেই ইনিংসটির কথা মাথায় ছিল তার। এটাই তাকে ভালো খেলার অনুপ্রেরণা দিয়েছে।’ ২০২১ সালের ফেব্রæয়ারিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই ম্যাচ দিয়েই টেস্ট অভিযাত্রা শুরু কাইল মায়ার্সের। এর আগে জানুয়ারিতে তিনি ওডিআইতে অভিষিক্ত হন মিরপুরে। চট্টগ্রামে প্রথম টেস্টেই বাজিমাত করেছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। বল হাতে সাফল্য ধরা না দিলেও ব্যাট হাতে ছিলেন এককথায় অসাধারণ। প্রথম ইনিংসে ৬৫ বল মোকাবিলায় ৪০ রান করলেও দ্বিতীয় ইনিংসে দীর্ঘ এক ইনিংস খেলেন মায়ার্স।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com