• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বাগেরহাটে বলাৎকারের অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা

প্রতিনিধি: / ৩৪৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর বাবা মামলা করেছেন। মামলার আগেই পালিয়ে যায় আউয়াল সরদার।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।
থানার ওসি কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা আব্দুস সালাম। আউয়াল সরদার সুন্দরবন ইউনিয়নের মৃত মহর আলী সরদারের ছেলে।
তিনি বলেন, আউয়াল সরদার গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের একটি মাদ্রাসা ও হেফজখানার দুটি শিশুকে বলাৎকার করে। এ ঘটনায় বলাৎকারের শিকার একটি শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার আসামি আউয়াল সরদারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি কে এম আজিজুল ইসলাম।
লোকলজ্জার ভয়ে কাউকে না জানালেও পারিবারিক সিদ্ধান্তে আউয়াল সরদারের শাস্তির দাবিতে গত রোববার রাতে ওই শিশুর বাবা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন বলে জানান ভুক্তভোগী পরিবার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com