• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

৪৫ শতাংশ পর্যন্ত ছাড় দুরন্ত বাইসাইকেলে

প্রতিনিধি: / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

অর্থনীতি: চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। মেলায় বিভিন্ন প্যাভিলিয়নে শোভা পেয়েছে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র। মেলা উপলক্ষে এসব পণ্যে রয়েছে বিশেষ ছাড়। এদিকে অন্যবারের মতো এবারও সব বয়সী মানুষের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন বাইসাইকেল নিয়ে হাজির হয়েছে দুরন্ত। সময় সাশ্রয়ী ও নিরাপদ ভ্রমণ উপযোগী দুরন্ত ব্র্যান্ডের সব বাইসাইকেলে মেলা উপলক্ষে চলছে বিশেষ ছাড়। এর ফলে মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা ভিড় করছেন দুরন্ত বাইসাইকেলের স্টলে। স্টলটিতে ৫ হাজার টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা মূল্যেরও বাইসাইকেল রয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রাণ-আরএফএলের প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় সোমবার সরেজমিন গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা গেছে। আরমান হোসেন নামের এক ক্রেতা বলেন, যে কোনো জায়গায় যোগাযোগের সহজ মাধ্যম হলো বাইসাইকেল। সাইকেলে চলাচলের মাধ্যমে শরীর ও মন দুটোর ভালো থাকে। তাই দুরন্ততে আসলাম একটি সাইকেল নিতে। মেলায় আসা মোশারফ হোসেন নামের এক কলেজ শিক্ষার্থী বলেন, বাসা থেকে কলেজ যাতায়াত করতে অনেক সময় লেগে যায়। তাই অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভালো মানের একটি সাইকেল কেনার। যেহেতু দুরন্তর প্রত্যেকটি সাইকেল ভালো মানের তাই ছাড় দিয়ে একটি সাইকেল কিনে নিচ্ছি। স্টল ইনচার্জ মো. রুবেল বলেন, মেলা উপলক্ষে আমরা সবসময় সাইকেলে ছাড় দিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মেলার শুরু থেকেই বিক্রি ভালো হচ্ছে। আশা করছি শেষ দিন পর্যন্ত ক্রেতাদের ভালোই সাড়া পাবো। এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ই, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেয়। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শিত হবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com