• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

রমজানে রাফায় স্থল অভিযানের হুঁশিয়ারি ইসরায়েলের

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: গাজার দক্ষিণের মিসর সীমান্তের রাফাহ অঞ্চলে ১০ মার্চ থেকে স্থল অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ওই দিন থেকে আরব বিশ্বে রমজান শুরু হবে। উদ্বাস্তুতে পূর্ণ অঞ্চলটিতে স্থল অভিযান নিয়ে এমনিতেই উদ্বেগ প্রকাশ করছিল বিশ্ব। এখন রমজানে স্থল অভিযান করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের জরুরি মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ গত রোববার এক বিবৃতিতে জানান, ১০ মার্চের মধ্যে আমাদের সব জিম্মিকে ছেড়ে দিতে হবে। তা না হলে গাজার সর্বত্র আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। তখন রাফাতে আমরা স্থল অভিযান শুরু করব। রাফায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সেখানে ইসরায়েল হামলা চালালে প্রাণহানি হু হু করে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে অনেক বার রাফায় হামলা চালানো থেকে বিরত থাকতে আহŸান জানানো হয়েছে। আন্তর্জাতিক চাপ থাকা সত্তে¡ও রাফায় হামাসের বন্দুকধারীদের নির্মূল করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সেখানে স্থল অভিযানের প্রতিশ্রæতি দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) অভিযোগ, রাফার উত্তরে খান ইউনুসের নাসের হাসপাতালের অবস্থা মূল্যায়নের জন্য তাদের কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হয়নি। ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। প্রায় ২৫৩ জনকে জিম্মি করে হামাস। নভেম্বরের শেষের দিকে সাত দিনের যুদ্ধবিরতিতে ১১০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের ধারণা হামাসের কাছে এখন অন্তত ১৩০ জন ইসরায়েলি জিম্মি আছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৯ হাজার স্পর্শ করতে চলেছে। আহত হয়েছে ৬৮ হাজারের বেশি। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অন্তত আরও ১২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০৫ জন। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com