• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আইফেল টাওয়ার বন্ধ

প্রতিনিধি: / ৩৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: কর্মীরা ধর্মঘটে যাওয়ার কারণে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ আইফেল টাওয়ার সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে। ধর্মঘটের সময়সীমা আরো বাড়ানোও হতে পারে। সংশ্লিষ্টি ইউনিয়নগুলোর বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। টাওয়ারের অপারেটর এসইটিই তাদের ওয়েবসাইটে বলেছে, গতকাল সোমবার স্মৃতিস্তম্ভের পরিদর্শন ব্যাহত হবে। তারা টিকিটধারী দর্শনার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বা সফর স্থগিত করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ই-টিকিটধারীদের আরো তথ্যের জন্য তাদের ই-মেইল দেখতে বলা হয়েছে। এএফপির তথ্য অনুসারে, একই কারণে গত দুই মাসের মধ্যে আইফেল টাওয়ারে এটি দ্বিতীয় ধর্মঘট। ইউনিয়নগুলো ব্যবসায়িক মডেলের জন্য টাওয়ারের অপারেটরের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ভবিষ্যতের দর্শনার্থী সংখ্যার স্ফীত অনুমানের ওপর ভিত্তি করে মডেলটি তৈরি করা হয়েছে এবং সেখানে খরচ কম অনুমান করা হয়েছে। ওয়েবসাইট অনুসারে, প্যারিসের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক আইফেল টাওয়ার বছরে প্রায় ৭০ লাখ দর্শককে আকর্ষণ করে, যার প্রায় তিন-চতুর্থাংশ বিদেশি। করোনা মহামারি চলাকালীন জায়গাটি বন্ধ থাকা এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এ সংখ্যা দ্রæত হ্রাস পেয়েছিল। তবে ২০২২ সালে সেটি ৫৯ লাখে পৌঁছয়। এদিকে ফ্রান্সের রাজধানী অলিম্পিক গেমসের আয়োজক হওয়ায় এই গ্রীষ্মে প্যারিসে দর্শনার্থীদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। একটি যৌথ বিবৃতিতে সিজিটি এবং এফও ইউনিয়ন প্যারিস শহরকে ‘স্মৃতিস্তম্ভ ও এর পরিচালনাকারী সংস্থার বেঁচে থাকা নিশ্চিত করতে তাদের আর্থিক দাবিগুলো মেনে নিতে’ আহŸান জানিয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com