• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

নিষ্ক্রিয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মিলল গ্যারেজে

প্রতিনিধি: / ৪৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে স্থানীয় এক ব্যক্তির গ্যারেজে পুরনো জং ধরা একটি রকেট পাওয়া গেছে, যা মূলত একটি নিষ্ক্রিয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন অঙ্গরাজ্যের পুলিশের বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওহাইওর একটি সামরিক জাদুঘর বুধবার একটি অস্বাভাবিক অনুদানের প্রস্তাবের খোঁজ দিতে বেলভিউ শহরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশ সম্ভাব্য দাতার বাড়িতে বোম ডিসপোজাল স্কোয়াড পাঠায়। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে বিবিসি বলেছে, ডিভাইসটি ‘আসলে একটি ডগলাস এআইআর-২ জিনি (আগের নাম এমবি-১)। এটি একটি আনগাইডেড এয়ার টু এয়ার রকেট, যা ১.৫ কিলোটন ডব্লিউ২৫ পারমাণবিক যুদ্ধাস্ত্র বহনের জন্য তৈরি করা হয়েছে’। তবে এতে কোনো যুদ্ধাস্ত্র সংযুক্ত না থাকায় মানুষের জন্য কোনো হুমকি ছিল না। বেলভিউ পুলিশ বিভাগের মুখপাত্র সেথ টাইলার শুক্রবার বিবিসি নিউজকে জানিয়েছেন, ডিভাইসটি ‘মূলত রকেটের জ¦ালানির জন্য একটি গ্যাস ট্যাংক’। তিনি ঘটনাটিকে ‘মোটেই গুরুতর নয়’ বলে অভিহিত করেছেন। প্রতিবেদন থেকে জানা যায়, মূলত ওয়াইওর ডেটন শহরের কাছে মার্কিন বিমানবাহিনীর জাতীয় জাদুঘর থেকে পুলিশের কাছে ফোন গিয়েছিল। তবে ওই দাতা পরিচয় প্রকাশ করতে চান না। গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায়ও তিনি ‘অত্যন্ত বিরক্ত’। টাইলার জানান, তিনি পুলিশের কাছ থেকে ফোন আশা করেননি। সম্ভবত জাদুঘর তাঁকে সতর্ক করেনি যে তারা তার অনুদানের বিষয়ে পুলিশকে জানাবে। তবে তিনি পুলিশকে ডিভাইসটি দেখতে দেওয়ার জন্য যথেষ্ট সদয় ছিলেন। পরে এটি নিরাপদ বলে পুলিশ নিশ্চিত হয়। এ ছাড়া পুলিশ কখনোই সন্দেহ করেনি যে একটি পারমাণবিক যুদ্ধাস্ত্র সেখানে থাকতে পারে, যার অর্থ সিয়াটল থেকে ১৬ কিলোমিটার পূর্বে দেড় লাখ মানুষের শহর থেকে ব্যাপকভাবে মানুষকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না। লোকটি পুলিশকে জানিয়েছে, রকেটটি তাঁর একজন প্রতিবেশীর ছিল, যিনি মারা গেছেন। এটি মূলত নিলাম থেকে কেনা। পুলিশ শেষ পর্যন্ত জিনিসটিকে ‘কোনো বিস্ফোরক ঝুঁকি ছাড়াই প্রতœবস্তু’ বলে মনে করেছে। তারা জানিয়েছে, যেহেতু জিনিসটি নিষ্ক্রিয় এবং সামরিক বাহিনী এটি ফেরত দেওয়ার অনুরোধ করেনি, তাই পুলিশ এটিকে জাদুঘরে প্রদর্শনের জন্য রেখে গেছে। সিয়াটল টাইমসের বরাত দিয়ে বিবিসি বলেছে, রকেটটি যুক্তরাষ্ট্র ও কানাডা কোল্ড ওয়ারের সময় ব্যবহার করেছিল। জিনি রকেটের প্রথম এবং একমাত্র লাইভ ফায়ারিং হয়েছিল ১৯৫৭ সালে। এটির উৎপাদন ১৯৬২ সালে শেষ হয়েছিল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com